“বুকের মধ্যে বৃষ্টি নামে…
নৌকা টলমল
কুল ছেড়ে আজ অকূলে যাই
এমনও সম্বল নেই নিকটে….”
বৃষ্টি তো সেদিনও পড়েছিল। ঘন কালো মেঘের মাঝে মাধবীলতার গন্ধ ভরা প্রাণে ভিজেছিলাম। ভিজেছিলাম প্রেমে শুধু দুজনে। ঠোঁটের পরশে যেন মিশে গেছিলো আকাশ। প্রেম এসেছিলো বাদলা হয়ে। তোমায় দেখেছিলাম নতুন পাতায়। বৃষ্টি ভেজা গন্ধ ছিল দুজনের শরীরে। মাথার ওপর ছাতাটা ছিল ঈষৎ বাঁকা। টুপ টুপ করে ঝরেই চলেছিলো প্রেম ধারা। চোখের পরশ ছিল মায়াবী।
কিন্তু সে সব আজ স্মৃতি। মরা ডালে যেন একটা ছোট ফুল। সিক্ত ভূমি আজ মরুপ্রায়। দুজনের চোখ আজও চায় তৃষার্ত আবেগে। তবুও যেন মরুতল। যায় না সে আর খোঁজা। প্রেম যেন আজ কলবালিশের সিক্ত দুটো চোখে। না চাওয়ার আকাশ যেন হাতছানিতে ডাকে।
কোথায় পাবে তোমার দু চোখ।
কোথায় তার কবি….
হারিয়ে গেছে আজ স্বপ্ন সকল।
দাঁড়িয়ে আছে কেবল ছবি….❤️
