নিশীথরাতের বাদলধারা

গভীর রাতের চোখ বোজা আলোকে এবং ভোরের বেলার প্রথম আলোকে আমার সপ্ন মন। সপ্ন দেখি কখনও চোখ বুজে। কখনও জেগে বসে বসে। আবার দেখি কখনও অন্য মনে। কখনও দেখি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে বৃষ্টিভেজা আষাঢ় মেঘের ফাঁক দিয়ে। কখনও সপ্ন দেখি, আষাঢ়ে মেঘের ফাঁকে তোমার মুখ নিয়ে অথবা আমাদের মিলন খনের গোপোন ভালোবাসা নিয়ে। তবে আজ সপ্ন দেখেছি \’নিশীথরাতের বাদলধারা\’তে। সে সপ্ন এসে শেষ হয়েছিল ভোরের ঊষাপ্রাতের প্রথম আলোতে।-

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা।।

গভীর ঘুমের মগনে আজ তুমি এলে আমার শয়নকক্ষে। যখন এসে প্রবেশ করলে আমার ঘরে তখন মনের ঘরে আমি, আমার শুকনো ঠোঁটে বিছানায় গভীর ঘুমে আমার শ্রান্ত শরীর নিয়ে শুয়ে আছি। পরনে ছিল রাতের পোশাক। গায়ের উপর হালকা করে ছিল একটা চাদর ফেলা।তখন তুমি এসে আমার পাশে বিছানায় শুয়ে আমার মুখের উপর মুখ নিয়ে আমার বুকের মাঝে তোমার দুটি ঠোঁটের চুম্বন রাখলে। ঘুম ভাঙল এবার। কিন্তু দেখতে পেলাম না তোমায়। আধো জাগ্রত ঘুমে আবার চোখ বুঝলাম। তখন বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ আমার অন্ধকার ঘরে এসে ধরা দিল।কখনও ধরা দিল জানালা দিয়ে আসা বৃষ্টিভেজা সোঁদা গন্ধে ভরা হাওয়া। সেই বৃষ্টিভেজা হাওয়ায় স্বপনলোকে দিশাহারা করলে আমায়। অন্ধকারে অন্তরধনে আমার পরানকে ঢেকে তুললে তুমি। তবুও আধো জাগ্রত তন্দ্রায় আমি।

যখন জাগল না আমার মন, আমার চোখ তোমার দুটি আঁখিতে পরশ করল না তখন তুমি আমার কাছে এসে পরশ করলে তোমার বৃষ্টিভেজা ঠোঁটের পরশে। তোমার বৃষ্টিভেজা ঠোঁটের পরশে জেগে উঠল আমার শান্ত শরীর। ঠোঁট হয়ে উঠল রাঙা হয়ে। চোখ হয়ে উঠল নেশাতে ভরা মাতাল হয়ে। ঘুম নিলে আমার হরণ করে। আমি জড়িয়ে ধরলাম বৃষ্টিভেজা শীতল তোমার শরীরকে। তখন বৃষ্টি নেমেছে আরও জোরে। জানালার ফাঁক দিয়ে বৃষ্টির হ্যাঁচলা এসে ভিজিয়ে দিচ্ছে তোমাকে আমাকে। আমার ঘুম পুরো ভেঙে গেল। আমি দেখতে পেলাম তোমাকে। উঠে বন্ধ করতে যাব জানলাটাকে। কিন্তু তোমার পরশ তখন করল আমার শরীর অবশ। তখন শরীরের সর্বাঙ্গে পেলাম তোমার বৃষ্টিভেজা ঠোঁটের পরশ। হঠাং বলে উঠলে তুমি-

আয় রে ঝঞ্ঝা, পরানবধূর
আবরণরাশি করিয়া দে দূর,
করি লুন্ঠন অবগুন্ঠন-বসনখোল্।

শুরু হল পরানখেলা। পরানখেলা খেলতে খেলতে কখন যে চলে গেলে তুমি, তাও জানল না মন। স্বপ্ন শুরু হয়ে শেষ হল। তবু রইল স্বপ্নমন।

স্বপ্নে দেখা তুমি, স্বপ্ন মন।
ধরা দিলে আমার পরাণ মন।
ছুঁয়ে নিয়ে গেলে আমার যত যাতনা মন।
ছিনিয়ে নিলে আমার লাজ আবরণ।
করলে পরশ গোপনে যতনে।
ভালোবাসলে আমাকে স্বপ্ন আদরে।।

~~©Swaralipi Jana


Image credit:pinterest.com


One thought on “নিশীথরাতের বাদলধারা

  1. When someone writes an post he/she keeps the thought of a user
    in his/her mind that how a user can understand it. So that’s
    why this piece of writing is great. Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *