ঐ যে ঝড়ের মেঘে

আজ নিখিলের এই আনন্দধারায় ধুইয়ে দাও মনের কোনের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও…

ঝড়ের মেঘে আজ তোমার প্রতিচ্ছায়া দেখতে পেলাম।ধরিত্রীর শ্যামল ক্লান্তি রূপ আজ আবার দেখলাম বৈশাখী রূপ নিয়ে। সেই ধরিত্রীর প্রেম দিকে দিগন্তে বর্ষিত হল তোমার অরূপ রূপের বর্ষণে।

আঁধার অম্বরে প্রচন্ড ডম্বুরু বাজিল দিগন্তে…

তোমার শতকোটি প্রজ্জ্বলিত আলোক শিখায় ধরিত্রীর রূপের ঝলক চিত্রিত হল মানব প্রানে। তোমার বৃষ্টিধারাতে আজ ছিল রূপের খেলা। কার্নিস থেকে ঝরে ঝরে পড়ছিল ছন্দে ছন্দে আনন্দ বর্ষণ। চারিদিকে কাঁসর ঘন্টা বেজেছিল ঢং ঢং। পবন দেবতা যেন নেমে এসেছিল মানব প্রানে নতুন জীবন পথে।

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই…

তখন অন্ধকার ঘরের আমার বিছানার এককোনে জানালা অল্প ফাঁক করে বসে আছি। প্রেম এসে ধরা দিচ্ছে নতুন দিনের আলোকে। তোমার অরূপ মূর্তির মহিমা দেখা দিল আমার মনের কাছে। নিজেকে ধুয়ে দিলাম তোমার রূপের কাছে। চারিদিকের শঙ্খধ্বনিতে মুখরিত হল আজি ঝড়ের রাত। বর্ষা, আজ তুমি ঝরেে ছিলে অঝোর ধারায় নিজের ছন্দে ছন্দে। তখন মনে পরে যাচ্ছিল সেই পুরোনো দিনের নিজের স্মৃতিচারণের দিন। মনে পরে যাচ্ছিল সেই ছোটবেলায় স্কুলে বসে তাকিয়ে থেকেছিলাম কার্নিস থেকে ঝরা জলের দিকে। মনে পরেগিয়েছিল আগের দিনে একা থাকা কাল বৈশাখী প্রান্তরে। সেদিন জীবনে ছিলনা প্রেম। আজ সব কিছু স্মৃতিচারণার সাথে সাথে প্রকৃতি যেমন নতুন আলোয় জেগে উঠল ঠিক তেমন আজ আমার জীবন থেকেও ঝরে গেল সমস্ত মলিনতা।

স্মৃতিচারণ ধুয়ে যায়

তোমারই চরণ পায়ে।

ভেসে চলে যায় মন

তোমারই স্নিগ্ধ ছায়ায়।

© Swaralipi Jana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *