আজ বিসর্জন….
যেখানে লুকিয়ে থাকা আত্মা,
আছে যারা নীরব চিত্ত,
নেই কোনো বিশ্বাস,
রয়ে আছে যে মৃত অন্তর,
তাদের বিসর্জন।
আজ বিসর্জন….
যে থাকতো চেয়ে সেদিকে,
পাবে সে কিছু যেন,
হয়ে আকুল, রয়ে ব্যাকুল,
ধরতে চায় যে ধারা আবার,
তাদের বিসর্জন। .
আজ বিসর্জন….
পেয়েছে শুন্য কর,
উপহারে কেবলই স্বান্তনা,
নিয়েছে মৃত্যু-প্রতিজ্ঞা আবার,
দিয়েছে যা ছিল না দেবার,
আজ তাদের বিসর্জন।
আজ বিসর্জন…..।
